সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

এবার পর্দা কাঁপাতে আসছে শাকিব, নুসরাতের ‘চাঁদ মামা’


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-26
এবার পর্দা কাঁপাতে আসছে শাকিব, নুসরাতের ‘চাঁদ মামা’
ছবি: সংগৃহীত।

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে এবার পর্দা কাঁপাতে দেখা যাবে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে। ঈদের সিনেমা ‘বরবাদ’র নতুন গান ‘চাঁদ মামা’য় দেখা যাবে এ জুটিকে।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে নতুন গানটির প্রমো প্রকাশিত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের প্রমোতে শাকিব খানের সঙ্গে নুসরাতকে দেখে চমকে গেছে দুই বাংলার দর্শক

এক দিন পেরোতেই দর্শক জনপ্রিয়তায় ‘চাঁদ মামা’ গানের প্রমো ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ সংখ্যা ছাড়িয়েছে।

 চাঁদ মামা’র আগে নাকাব সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল নুসরাতকে। সে সিনেমার দীর্ঘ ১০ বছর পর আইটেম গানে ধরা দিয়েছেন এ জুটি।

প্রীতম হাসানের কথা, সুর ও সংগীতায়জনে ‘চাঁদ মামা’ আইটেম গানটি আগামী ২৮ মার্চ অন্তর্জালে মুক্তি পাবে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে জমকালো নাচ ও গানের আয়োজনের আইটেম গান ‘চাঁদ মামা’।