সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস


eshomoy.com || 2025-07-13
হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার ঢাকার একটি বিচারিক আদালত তার জামিন মঞ্জুর করে।


এর আগে, ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। সেই জামিনের শর্ত অনুযায়ী গত বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন তিনি।


২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানায় এই মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা করা হয়।


এই মামলায় অপু বিশ্বাসসহ নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ মোট ১৭ জন শিল্পীকে আসামি করা হয়েছে।


উল্লেখ্য, এনামুল হক চলতি বছরের মার্চ মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন এবং অজ্ঞাতনামা আরও কয়েকশ ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দাখিল করেন।


এই মামলাতেই গত ১৮ মে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, যা দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ২০ মে তিনি জামিনে মুক্তি পান।