সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

পরীমণির সাথে শেখ সাদী, ভিডিও ভাইরাল!


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-14
পরীমণির সাথে শেখ সাদী, ভিডিও ভাইরাল!
ভাইরাল জন্মদিনের অনুষ্ঠানে ছেলে পদ্মের জন্মদিনে পরীমণি ও সাদী।

গত রোববার (১০ আগস্ট) ছিল পরীর ছেলের তৃতীয় জন্মদিন। সে মুহূর্তকে স্মৃতিময় আর রঙিন করে তুলতে পরী আয়োজন করেছিলেন জমকালো এক অনুষ্ঠানের। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সে অনুষ্ঠানেরই কিছু অংশের ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করেন পরী। ১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জন্মদিনের আয়োজনে ছিল মেরুন আর পার্পেল রংয়ের আভিজাত্য ভরা সাজসজ্জা।

পরীর ভিডিওতে আরও দেখা যায়, দুই ডানা মানে দুই সন্তানের জন্মদিনের জমকালো অনুষ্ঠান ছিল নাচে ও গানে ভরপুর। সে অনুষ্ঠানের পুরো মুহূর্ত জানতে ভক্তদের অপেক্ষা করতে বলেন অভিনেত্রী। ভিডিওর একেবারে শেষে লেখেন, শিগগিরই আসছে।

 তবে পরী তার ছেলের জন্মদিনের জমকালো সব মুহূর্ত প্রকাশ করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন একটি ভিডিও। ওই ভিডিওতে পরীমণির সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায় শেখ সাদীকে।

ভক্তরা অনুমান করছেন, জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গান শোনান সাদী। আর সে গানের সুরে নাচ পরিবেশন করেন পরী।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একসঙ্গে দীর্ঘ রোমান্টিক আলাপচারিতা আর খুঁনসুটিতেও ব্যস্ত ছিলেন এ জুটি। ভিডিওর মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্ত লেখেন, মান- অভিমান ভুলে আবারও এক হয়েছেন পরী-সাদী।

প্রসঙ্গত, ফেসবুকে প্রায়ই একে অন্যকে ইঙ্গিত করে বিভিন্ন পোস্ট দেন পরী-সাদী। একজন অপরজনের পোস্ট শেয়ার করেন। কখনও প্রকাশ করেন মান-অভিমান পর্ব। আবার কখনও আপলোড করেন রহস্যময় ছবি। তাই শোবিজে এ দুই তারকার প্রেমের গুঞ্জন রয়েছে।