সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

সংসার জীবনে আমি ব্যর্থ: চঞ্চল চৌধুরী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-28
সংসার জীবনে আমি ব্যর্থ: চঞ্চল চৌধুরী
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও সন্তানের একটি ছবি পোস্ট করে সংসার জীবন নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পোস্টে দাম্পত্যজীবনের ব্যর্থতার কথা তুলে ধরেছেন অভিনেতা।

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টায় লজ্জা এবং অপরাধবোধ থেকে একটি স্ট্যাটাস দেন চঞ্চল। জানান, আজ অভিনেতার দাম্পত্যজীবনের বিশেষ দিন ছিল। সেটা হলো ১৮তম বিবাহবার্ষিকী। কিন্তু বিশেষ দিনটির কথা সারাদিনে মনেই করতে পারেননি তিনি।

অভিনেতা আরও জানান, কত তম বিবাহ বার্ষিকী সেটিও তিনি বেমালুম ভুলে যান। এরজন্য স্ত্রীর কাছ থেকে কোনোরকম অভিযোগ না আসায় তাকে ধন্যবাদও জানান এ তারকা।

 সময়ের পাঠকের জন্য অভিনেতা চঞ্চল চৌধুরীর সে পোস্ট তুলে ধরা হলো-

এই ছবিটা অনেক বছর আগের! আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। সম্ভবত কোন এক পত্রিকার ফটো সাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে,আমার স্ত্রী শান্তা এবং আমাদের ছেলে শুদ্ধকে দেখা যাচ্ছে।

শুদ্ধ তখন অনেক ছোট। আসল কথাই বলতে ভুলে গেছি। আজ যে আমাদের বিয়ের দিন, সেটাও যেমন ভুলে গেছিলাম, কত তম সেটাও মনে করতে পারছি না!

কিছুক্ষন আগে শান্তা যখন কিছু একটা লিখে মনে করালো, ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধ বোধও কাজ করছিলো। সত‍্যিই আমার মনে ছিলো না। প্রায় বছরই এরকম ঘটে।

 অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সাংসারিক জীবনে কিন্তু আমার ব‍্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মত!

এত কিছুর পরেও সেখান থেকে তেমন কোন বড় অভিযোগ আসেনা বলেই এখনো টিকে আছি! ধন্যবাদ শান্তা, শুভ বিবাহ বার্ষিকী।