সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

করণের সিনেমায়, রাজি নন - 'অজয় দেবগন' এর কন্যা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-18
করণের সিনেমায়, রাজি নন - 'অজয় দেবগন' এর কন্যা
বাঁ থেকে করণ জোহর, নাইসা ও কাজল।

প্রযোজক করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন অসংখ্য তারকাসন্তান। সে ধারাবাহিকতাতেই এবার বলিউড তারকা কাজল ও অজয় দেবগন কন্যা নাইসা দেবগনকে নিজের সিনেমায় কাজ করার প্রস্তাব দেন করণ। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কাজল কন্যা। বিষয়টি নিয়ে এবার বিশেষ এক সাক্ষাৎকারে কথা বলেন কাজল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শুভঙ্কর মিশ্রের সঙ্গে এক আলাপচারিতায় কাজল জানান, করণ এবার বলিউডে নিয়ে আসতে চান নাইসাকে।

তিনি বলেন, করণের ১-২টা ফোন এসেছে। কিন্তু আমার মেয়ে সিনেমায় এখন আসতে চাইছে না। তাই করণকে ও ফিরিয়ে দিয়েছে।

কাজল আরও বলেন, আসলে নাইসা এখন পড়ালেখায় বেশি গুরুত্ব দিচ্ছে। কখনও সিনেমায় কাজ করতে চাইলে আমাদের জানাবে। ওর নেয়া যেকোনো সিদ্ধান্ততেই আমরা ওর পাশে আছি।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন থেকে চলতি বছর স্নাতক সম্পন্ন করেছেন নাইসা। আপাতত পড়ালেখায় মনোযোগী হওয়ায় চলচ্চিত্র শিল্প থেকে দূরেই থাকতে চান দর্শকমহলে জনপ্রিয় এ তারকা সন্তান।