সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘ইয়া আলী’ খ্যাত গায়ক জুবিন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-19
দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘ইয়া আলী’ খ্যাত গায়ক জুবিন
ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গ আর নেই।

ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। দ্রুত সমুদ্র থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

জানা গেছে, ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দেওয়ার জন্যই সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। আজকেই সেখানে মঞ্চে ওঠার কথা ছিল এই জনপ্রিয় শিল্পীর। হঠাৎ এমন ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে ভারতীয় সংগীত অঙ্গন। সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়—সবার কণ্ঠেই শোক আর সমবেদনা।

উল্লেখ্য, এর আগেও জুবিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। গত মে মাসে জ্বরে ভুগে তিনি হাসপাতালে ভর্তি হন। ঘনিষ্ঠ বন্ধু রাজু বরুয়ার ভাষায়, সিনেমার প্রিমিয়ারে যোগ দেওয়ার সময় হঠাৎই তীব্র পেটব্যথা শুরু হয়, তখনই জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন ছিলেন বহুমুখী প্রতিভাধর শিল্পী। গায়ক, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, প্রযোজক, এমনকি অভিনেতা ও পরিচালক হিসেবেও সমান দক্ষ ছিলেন তিনি। ১৯৯২ সালে যুব মহোৎসবে পাশ্চাত্য একক সংগীতে স্বর্ণপদক জেতার মাধ্যমে আলোচনায় আসেন। একই বছরে আসামি ভাষার অ্যালবাম ‘অনামিকা’ দিয়ে শুরু হয় তার পেশাদার সংগীতযাত্রা।

২০০৬ সালে অনুরাগ বসুর চলচ্চিত্র ‘গ্যাংস্টার’-এর গান ‘ইয়া আলী’ কণ্ঠে তুলে তিনি পেয়েছিলেন সর্বভারতীয় জনপ্রিয়তা। সেই গান দিয়েই তিনি সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

তার আকস্মিক মৃত্যুতে ভক্ত-শুভানুধ্যায়ীদের মনে এখন একটাই সুর—ভারতীয় সংগীতজগৎ এক অনন্য কণ্ঠশিল্পীকে হারাল।