সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

ফুচকা-ঝালমুড়ি, রিকশায় ঘোরাঘুরি— ঢাকার সংস্কৃতি ও স্বাদের খোঁজে - হানিয়া আমির


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-20
ফুচকা-ঝালমুড়ি, রিকশায় ঘোরাঘুরি— ঢাকার সংস্কৃতি ও স্বাদের খোঁজে - হানিয়া আমির
প্রথমবারের মতো ঢাকা সফরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের দারুণ কিছু মুহূর্ত।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। সানসিল্কের আমন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকায় আসেন। ঢাকায় পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এরপর থেকেই ভক্তদের কৌতূহল ছিল— কোথায় দেখা যাবে তাকে? ঢাকায় প্রথমবারের মতো পাকিস্তানি অভিনেত্রীর এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন তুঙ্গে।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলের সামনে দেখা যায় হানিয়াকে, সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত। আর তা নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন হানিয়া। জানা গেছে, সানসিল্কের একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি।

তবে শুধু ক্যাম্পেইন নয়, ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করালেন এই তারকা। হানিয়া আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন বাংলাদেশি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুডভ্লগার ইফতেখার রাফসান, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘রাফসান দ্য ছোটভাই’ নামে পরিচিত। ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায়, রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া, তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা। শুধু তাই নয়, ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটিকে ঘিরে জমে ওঠে আলাপ-আলোচনা।

শুধু তাই নয়, একসঙ্গে রিকশায়ও ঘোরেন তারা। এ সময় রাফসানের সঙ্গে হানিয়াকে গল্প করতেও দেখা যায়। আবার, আহসান মঞ্জিলের সিড়িতে দাঁড়িয়ে কয়েকটি পোজ দিয়েও ছবি তোলেন হানিয়া আমির। এ সময় তার সঙ্গে আসা টিম, আয়োজক পক্ষ, অন্যান্য ইনফ্লুয়েনসার ও অতিথিদেরও দেখা যায়। তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া।

নিজের ইনস্টাগ্রামে একসঙ্গে বেশকিছু ছবি পোস্ট করেন হানিয়া। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- ‘ব্রেকাপ ঝালমুড়ি’। ছবিগুলোর বেশ কয়েকটিতে দেখা গেছে রাফসানকেও।

অন্যদিকে রাফসান নিজের ফেসবুকে হানিয়ার সঙ্গে তিনটি ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকাপ ঝালমুড়ি খেলো?’ সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, এটি সানসিল্কের একটি সৃজনশীল ক্যাম্পেইনের অংশ! আবার অনেকে বলছেন, এটা রাফসান দ্য ছোট ভাইয়ের নতুন কোনো ভ্লগ আইডিয়া!

হানিয়া আমিরের ঢাকা সফর ঘিরে তার লুক নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি তার ঘোরাঘুরিও মন কেড়েছে ভক্তদের। এদিন হানিয়া আমির পরেছিলেন হালকা বেগুনির ওপর নানা ডিজাইনের কাজ করা সালোয়ার। এছাড়াও এ সময় তার ঘন-কালো চুলও নজর কাড়ে ভক্তদের। যদিও তার বর্তমান এই হেয়ারস্টাইল নিয়ে নানাজন প্রশ্নও তুলেছেন।