সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

অনন্ত জলিল-বর্ষাসহ ৫ জনের নামে মামলা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-22
অনন্ত জলিল-বর্ষাসহ ৫ জনের নামে মামলা
চিত্রনায়িকা বর্ষা ও চিত্রনায়ক অনন্ত জলিল।

এ জে আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে ‘অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার’ অভিযোগে মামলা করেছেন আরেক পোশাক ব্যবসায়ী।

রাব্বি টেক্সটাইল নামের একটি রফতানিমুখী পোশাক কারখানার সত্ত্বাধিকারী ইলিয়াস মিয়া গত ২০ অগাস্ট সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন: এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। এবি অ্যাপারেলস অনন্ত জলিলেরই আরেকটি কোম্পানি বলে বাদীর ভাষ্য।

তাদের মধ্যে মুনির ও আকরাম ঢাকার বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বলে তাদের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান জানান।

মামলার অভিযোগে বলা হয়, আকরাম, মুনির এবং কামরুল বিভিন্ন সময়ে বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে কাপড় নিয়েছেন। বুকিংয়ের মাধ্যমে ২০১৯ সালের ৪ অগাস্ট তারা ২০ হাজার গজ কাপড় ডেলিভারি নেন। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এলসি না খুলে ‘টালবাহানা’ করতে থাকেন।

এ অবস্থায় রাব্বি টেক্সটাইলের মার্কেটিং অফিসার নাজিম মৃধা এবং সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ইমদাদ রাসেলের কাছ থেকে ডেলিভারির মূল চালান এম এ জলিলের নির্দেশে অডিটর আব্দুর রহিম জোর করে রেখে দেয়। পরবর্তীতে চালানের মূল কপিগুলো চাইতে গেলে অডিটর আব্দুর রহিম নানা রকম টালবাহানা করে দিতে অস্বীকৃতি জানায়।


রাব্বি টেক্সটাইলের মার্কেটিংয়ের লোকজন একাধিকবার বিভিন্ন সময় গেলে নানা অজুহাতে অফিসে ঢুকতে বাধা প্রদান করে, মেরে ফেলার হুমকি দেয়। ডেলিভারি করা ২০ হাজার গজ কাপড়ের মূল্য ৮ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ১০ লাখ টাকা।


ওই টাকা আসামিদের কাছে পাওনা বলে মামলায় দাবি করেছেন ইলিয়াস মিয়া।


তবে অভিযোগের বিষয়ে অনন্ত জলিলের বক্তব্য জানা যায়নি।