সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

নেটফ্লিক্সের ব্যানারে ‘ফেমগেম’ নিয়ে খুব আগ্রহী:মাধুরী!


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-02
নেটফ্লিক্সের ব্যানারে ‘ফেমগেম’ নিয়ে খুব আগ্রহী:মাধুরী!

 

 

 

তিন দশক পেরিয়েও তিনি ‘তেজাব’ গার্ল। তার কোমরের দোলা, লাস্যে ভরা নাচ, রূপের ছটা আর হাজার ওয়াটের হাসি—এ মধ্যবয়সেও যাকে দেখে আট থেকে আশির ‘দিল ধক ধক’। টানা প্রায় ৪০বছর বড় পর্দা মাতিয়েছেন মাধুরী দীক্ষিত। কর্মক্ষেত্রে যেখানেই যেখানেই হাত দিয়েছেন, তাতেই রেখেছিলেন দারুণ সাফল্যের ছাপ।


বলিপাড়ার এ সুন্দরীকে বড় পর্দায় এখন আর নিয়মিত হতে দেখা যায় না। দীর্ঘবিরতির পর তাকে প্রথমবারের মতো এবারে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। নেটফ্লিক্সের ব্যানারে ‘ফেমগেম’ নামে একটি দারুণ সিরিজে এরই ভেতরে ট্রেন্ডিং হয়েছে সিরিজটি।


তবে ভারতীয় গণমাধ্যম কর্মীরা এটাকে মাধুরীর কামব্যাক বলতেই চটে যান তিনি। মাধুরীর মতে, এটা আমার ওটিটির ডেবিউ হতে পারে। কিন্তু কামব্যাক কেন হতে যাবে? আমি কখনওই অবসর নিইনি। শিল্পকর্মে অবসর নেওয়া যায় না। আমি এটাই বিশ্বাস করি। তবে ফেমগেম নিয়ে এতটা সাড়া পাব তা ভাবিনি। পুরো প্রোডাকশন আমার মতো করেই গল্পটা সাজিয়েছে। আমার পুরনো নতুন সব দর্শকই এ সিরিজটা দেখে মুগ্ধ হয়েছেন।


এদিকে ফেম গেমের গল্প নিয়ে অনেকেই এর সঙ্গে শ্রীদেবী-বনি কাপুরের জীবনের কিছু গল্পের মিল খুঁজতে চাইছেন। অবশ্য নির্মাতা প্রোডাকশন এমনকি মাধুরী কেউই এ ব্যাপারে কোনো যুক্তি খণ্ডাতে চাননি। মাধুরীর মতে, একটা আর্টকে মানুষ নানাদিক থেকে নানাভাবে ভাববে এটাই শিল্পের সৌন্দর্য।