সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

‘সামি সামি’ গানে নেচে ভাইরাল শ্রীলেখা!


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-02
‘সামি সামি’ গানে নেচে ভাইরাল শ্রীলেখা!

 

 

 

বয়স নিছকই সংখ্যা মাত্র। আসল রাজা মন। তেমনটাই যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন, মনের শক্তিতে বলিয়ান ও কোনোকিছুকে তোয়াক্কা না করা টলীপাড়ার অভিনেত্রী শ্রী লেখা মিত্র। একটু দেরিতে হলেও 'সামি সামি' গানে চুটিয়ে নাচলেন তিনি। মেকআপ রুমের ভেতরেই উদ্দাম নাচ শ্রীলেখার, সেই শর্ট ভিডিও এখন অন্তর্জালে আলোচনায়।


ইতোমধ্যে দক্ষিণ ভারতীয় 'পুষ্প: দ্য রাইজ' সিনেমাটি কাঁপন ধরিয়েছে খোদ বলিউডে। এই সিনেমায় 'শ্রীভাল্লি' ও 'সামি সামি' গানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবারে সে ট্রেন্ডে গা ভাসালেন কলকাতার শ্রীলেখা মিত্র।


সম্প্রতি ভিডিওটি শ্রীলেখা তার সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে তার পরনে জিন্স আর লাল রঙা টি শার্ট। জ্যাকেট স্টাইলে পরেছেন চকলেটরঙা শার্ট। শ্রীলেখা পা মেলালেন দক্ষিণী ডিভা রাশ্মিকা মন্দানার স্টেপে।


এ ছাড়া সামাজিক মাধ্যমে নানা বিষয় পোস্ট বা শেয়ার করে বরাবরই  আলোচনা ও সমালোচনায় থাকেন শ্রীলেখা। এবারও তার ব্যতিক্রম হলো না। ভিডিও প্রকাশের পরেই মন্তব্য-ঘর ভরে উঠছে। শ্রীলেখা-ভক্তরা প্রশংসায় ভাসালেও নিন্দুকদের মন্দবাক্য কপালে জুটছে এ অভিনেত্রীর। অবশ্য তাদের সংখ্যা নেহাতই কম নয়। 


এদিকে সম্প্রতিই শ্রীলেখা মিত্র তার সিনেমার কাজ শুরু করেছেন। যদিও অভিনয়ের চেয়ে হালে সামাজিক মাধ্যমে নানা পোস্টের জেরে আলোচনায় থাকেন তেজস্বী এ অভিনেত্রী।