সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভর ‘নীলচক্র’


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-01
যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভর ‘নীলচক্র’
‘নীলচক্র’ সিনেমার পোস্টারে আরিফিন শুভ।

গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘নীলচক্র’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। বায়োস্কপ ফিল্মসের ব্যানারে ১০ অক্টোবর দেশ দুটিতে মুক্তি পাবে নীলচক্র। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে বায়োস্কপ ফিল্মস।

প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকে পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

নীলচক্র সিনেমায় আইনপ্রয়োগকারী একটি সংস্থার সদস্যের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ; চরিত্রের নাম ফয়সাল। এতে শুভর সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

দেশে মুক্তির আগে গত বছরের শেষ দিকে আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হয় নীলচক্রের আন্তর্জাতিক প্রিমিয়ার। এবার বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।