সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

নিরাপত্তাকর্মীর অ্যাকাউন্টে কোটি টাকা, জুবিনের মৃত্যু ঘিরে নতুন রহস্য


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-07
নিরাপত্তাকর্মীর অ্যাকাউন্টে কোটি টাকা, জুবিনের মৃত্যু ঘিরে নতুন রহস্য
সংগৃহীত ছবি

সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু এখন দেশের অন্যতম আলোচিত ঘটনা। মৃগীরোগে আক্রান্ত জুবিনের সিঙ্গাপুরে মৃত্যু হলেও তার মৃত্যুর আগে-পরে যেসব তথ্য উঠে আসছে, তা রীতিমতো লোমহর্ষক। বিশেষ করে, তার দুই নিরাপত্তাকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি রুপির লেনদেন! এই লেনদেনের সঙ্গে জুবিনের মৃত্যুর কী যোগসূত্র? সেই প্রশ্নে এখন সরগরম আসামসহ গোটা ভারত।

ঘটনার তদন্তভার বর্তমানে এসআইটির হাতে।

ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন চারজন- জুবিনের ব্যক্তিগত সহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজক শ্যামকানু মহান্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভ মহান্ত।

জানা গেছে, মৃত্যুর আগের রাতে জুবিনকে ঘুমাতে দেওয়া হয়নি। পরদিন বিনোদনের অজুহাতে তাকে সমুদ্রে নামানো হয়- লাইফ জ্যাকেট ছাড়াই! অথচ তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। স্বাভাবিকভাবেই, এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তার অনুরাগীরা।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে অনুরোধ করেছেন আর্থিক দিকটি খতিয়ে দেখার জন্য। প্রয়োজনে সিবিআই তদন্তের কথাও ভাবা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।