সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

আমাকে কেউ নিষিদ্ধ করেনি : রাশমিকা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-08
আমাকে কেউ নিষিদ্ধ করেনি : রাশমিকা
অভিনেত্রী রাশমিকা মান্দানা।

কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তারপর তামিল-তেলেগু-হিন্দি ভাষার সিনেমা নিয়েই অধিক ব্যস্ত হয়ে পড়েন।

বলিউডে পা রেখেও নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উড়ছে—কন্নড় সিনেমার প্রযোজকরা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাশমিকাকে নিষিদ্ধ করেছেন। এ নিয়ে বেশ চর্চা চললেও নীরব ছিলেন এই অভিনেত্রী।

অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ‘ডিয়ার কমরেড’ তারকা।

গুড নিউজ কন্নড়-কে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা বলেন, “দেখুন, ভেতরে কী ঘটছে, বাইরের দুনিয়া তা জানে না। ভেতরে কী হচ্ছে তা সৃষ্টিকর্তা জানেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা রাখতে পারি না। আর আমরা এমন মানুষ নই যে, আমাদের ব্যক্তিগত মেসেজ অনলাইনে শেয়ার করব।”

পেশাগত আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখেন রাশমিকা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কী বলছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে পেশাগতভাবে কেউ কিছু বললে, সেটা আমরা মাথায় রাখি এবং কাজ করি।”

এরপর রাশমিকাকে সরাসরি প্রশ্ন করা হয়, কন্নড় প্রযোজকরা আপনাকে নিষিদ্ধ করেছেন কি না? জবাবে রাশমিকা মান্দানা বলেন, “এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেননি।”

প্রায় এক দশকের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন রাশমিকা-বিজয়। যদিও তা অস্বীকার করে আসছিলেন তারা।

সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি বিজয় কিংবা রাশমিকা।