সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি: মালাইকা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-13
কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি: মালাইকা
সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে অভিনেত্রী মালাইকা অরোরার সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ সবই এখন অতীত। একের পর এক আলোচনায় সিনেমার পর্দা গরম করতে না পারলেও বলিপাড়া সব সময় টক অব দ্য টাউনে থাকেন। আবারও নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী।


সাবেক স্বামীর আরবাজ খানের সংসারে নতুন অতিথি আসার খবরে হঠাৎ যেন আলোচনার ঝড় ওঠে। দ্বিতীয় বিয়ে নিয়ে তার বিস্ফোরক মন্তব্য যেন আলোচনার জন্ম দিয়েছে বলিপাড়ায়।

একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, বিচ্ছেদের পর আরবাজ খান বিয়ে করেন তারকা মেকআপ আর্টিস্ট শুরা খানকে । চলতি মাসের ৫ অক্টোবর কন্যাসন্তানের জন্ম দেন শুরা। আরবাজের জীবনে এই নতুন আনন্দের খবর আসার পরই তার সাবেক স্ত্রী মালাইকা অরোরাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। তিনি কি তবে নতুন জীবনে পা বাড়াতে চলেছেন?

সম্প্রতি সামাজিক মাধ্যমে তার ভাইরাল হওয়া একটি রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। এটি কি তবে নতুন প্রেমের আগমন, নাকি পুরোনো সম্পর্কের ছায়া? ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। সেখানেই জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে অভিনেত্রীকে প্রশ্ন করেন, ২০২৪-এ মালাইকা, আপনি কি সিঙ্গেল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?’

এমন প্রশ্নের উত্তরে হেসে কিছুটা বিস্মিত হয়ে মালাইকা বলেন, ‘এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?’ তিনি হাসিমুখে দ্বিধাহীনভাবে বলেন, যদি কেউ থাকে, আমি ১০০ শতাংশ বিয়ে করব।

মালাইকার এমন অভিব্যক্তি শুনে কোরিওগ্রাফার বলেন, কেউ আছে মানে? অনেকে আছে। ফারাহর এ মন্তব্যের উত্তরে মালাইকা সরাসরি জবাব দেন, মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি। 

মালাইকার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যই এখন বলিউডের আনাচে-কানাচে ঘুরছে।