সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না - জয়া


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-17
মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না - জয়া
অভিনেত্রী জয়া আহসান।

মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে নামে একটি পডকাস্ট শোতে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি জানান, শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারও সাফল্য আসবে’। তিনি নিজেও এ পর্যায়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন। জয়া বলেন, অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি। অভিনেত্রী আরও বলেন, ‘আমি পুরোনোতে বাঁচি। যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ অতীত সম্পর্কে কথা বলতে গিয়ে জয়া জানান, তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে তার জন্ম, সে খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত আছে। একই অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে। তিনি বলেন, সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান। এটি আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টিভিতে এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে। এদিকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একাধিক সিনেমার কাজ করছেন বলে জানিয়েছেন জয়া আহসান।