সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

পূর্ণিমার বিচ্ছেদের খবর সত্য নয়, তাদের সম্পর্ক আগের মতোই অটুট


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-22
পূর্ণিমার বিচ্ছেদের খবর সত্য নয়, তাদের সম্পর্ক আগের মতোই অটুট
সংগৃহীত ছবি

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সবসময়ই থাকেন আলোচনায়— কখনো অভিনয় দিয়ে, কখনো ব্যক্তিজীবনের খবরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি গুজব, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে তার দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। কিন্তু বুধবার বিকেলে নিজের ফেসবুক পেজে এক ছবিতেই এই গুঞ্জনের অবসান ঘটালেন ঢাকাই চলচ্চিত্রের এই নন্দিত অভিনেত্রী।

ছবিটিতে দেখা যায়, পূর্ণিমা ও রবিন একসঙ্গে বসে আছেন একটি রেস্তোরাঁয়— পূর্ণিমা স্নেহভরে স্বামীর হাত ধরে আছেন। ছবির ক্যাপশনে কিছু না লিখেও অভিনেত্রী যেন স্পষ্ট জানিয়ে দিলেন— সব খবরই সত্য নয়, তাদের সম্পর্ক আগের মতোই অটুট।

২০২২ সালে পূর্ণিমা বিয়ে করেন আশফাকুর রহমান রবিনকে, যিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

এর আগে পূর্ণিমা একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি লেখেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় বুঝি— তারা আসলে সম্পর্কের আবরণে লুকানো বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের জীবনে।

তিনি আরও বলেন, এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।

তার ওই লেখার পর থেকেই গুজব ছড়ায়— পূর্ণিমা নাকি সংসার জীবনে বিপাকে পড়েছেন। তবে বুধবারের ছবিটি প্রকাশের পর বোঝা গেল, গুজবটি পুরোটাই ভিত্তিহীন।

উল্লেখ্য, পূর্ণিমা ও রবিনের পরিচয় কাজের সূত্রেই। তিন বছরের বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেছিলেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে তার রয়েছে এক কন্যাসন্তান, জন্ম ২০১৪ সালে।