সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

পাকিস্তানে নিষিদ্ধ হলেন বলিউড তারকা সালমান খান


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-26
পাকিস্তানে নিষিদ্ধ হলেন বলিউড তারকা সালমান খান
বলিউড তারকা সালমান খান।

বেশ কিছুদিন আগে পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েন বলিউড তারকা সালমান খান। সেই মন্তব্যের জের ধরে এবার সালমান খানের বিরুদ্ধে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল-৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার।

ভারতীয় গণমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই তালিকা ‘ব্ল্যাক লিস্ট’ হিসেবে পরিচিত। এ তালিকায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে।

এই তালিকায় ফেলা হয়েছে সালমানকে।

এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ একসঙ্গে হাজির ছিলেন বলিউড তারকা সালমান খান, শাহরুখ খান ও আমির খান। আলোচনা চলছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে।

কথোপকথনের মাঝে সালমান খান বলেন, এখন যদি এখানে (সৌদি আরবে) কোনো হিন্দি ছবি মুক্তি দেওয়া হয়, সেটা সুপারহিট হবে।

তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপির ব্যবসা করবে, কারণ, এখানে অনেক দেশের মানুষ কাজ করছেন। এখানে বেলুচিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকেও এসেছে—সবাই এখানে কাজ করছে।

সালমানের এই মন্তব্যে পাকিস্তান সরকারের একাংশ ক্ষোভ প্রকাশ করে। কারণ, তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন, যা পাকিস্তানের কাছে সংবেদনশীল ও বিতর্কিত বিষয়।

সালমান খানের এই মন্তব্যে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও ভারতীয় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগ নেটিজেন বলছেন, সালমানের বক্তব্য ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে।