সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

৩৮ দিনের প্রেম শেষে বিয়ে সম্পন্ন নিরব ও সূচনার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-27
৩৮ দিনের প্রেম শেষে বিয়ে সম্পন্ন নিরব ও সূচনার
ঘরোয়া আয়োজনে জাহিদ নিরব ও সূচনা তাসনীমের বিয়ে

সুরকার–সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব বিয়ে করেছেন। স্ত্রীর নাম সূচনা তাসনীম, তিনি রূপচর্চাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।


২৩ অক্টোবর রাতে ঢাকার নিকেতনে নিরবের বাসায় ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ। 

চিরকুট ব্যান্ডের একসময়ের কি–বোর্ডিস্ট নিরব নববধূকে নিয়ে বর্তমানে সৌদি আরবের মক্কায় আছেন, সেখানে তারা ওমরাহ পালনের উদ্দেশে গেছেন।  

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে নিরব বলেন, আমাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কটা ১১ বছরের। সে আমার খুবই ভালো একজন বন্ধু। আইন বিষয়ে পড়াশোনা করেছে। আমার পথচলায় সব সময় একটা সাপোর্ট সিস্টেম হিসেবে পাশে ছিল। কয়েক মাস ধরে আমি তাকে পরবর্তী জীবনের পথচলায় সঙ্গী হিসেবে চাইছিলাম। প্রেমের প্রস্তাব দিই। একটা সময় সে আমার প্রস্তাবে সাড়া দেয়। ৩৮ দিনের প্রেম শেষে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।

‘আমার খুব ইচ্ছা ছিল, বিয়ের পর স্ত্রীসহ ওমরাহ পালন করতে আসব। ভিসা হওয়ার পরদিনই আমাদের নিকেতনের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজন মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিই। পরদিন মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ি। এমন একজন বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুব ভালো লাগছে। সবার কাছে আমাদের আগামী জীবনের জন্য দোয়া চাই।

নিরব আরও জানান, তাদের বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসা জিয়াউল হক পলাশ। তিনি আমার খুব পছন্দের একজন মানুষ, তাকে জীবনের এই যাত্রায় পেয়ে ভালো লেগেছে।