সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : বিনোদন

লন্ডন শহরের রাজপথে নতুন রূপে অপু বিশ্বাস


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-06
লন্ডন শহরের রাজপথে নতুন রূপে অপু বিশ্বাস
অভিনেত্রী অপু বিশ্বাস

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন অনেকটাই সিনেমা থেকে দূরে আছেন তবে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় আর নিয়মিত দেখা যায় সামাজিক মাধ্যমে নানান বিষয় তার ভক্ত-অনুরাগীদের জানান দেন তিনি এবার দেখা গেল ঝলমলে আলোয় মোড়া লন্ডন শহরের রাজপথে

অনেক দিন ধরেই অপু বিশ্বাস অবকাশ যাপনে লন্ডনে আছেন তবে সেখান থেকে তার একের পর এক গ্ল্যামারাস লুক সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রী লন্ডনের অন্যতম বিখ্যাত বিলাসবহুল শপিং মলহ্যারডসএর সামনে সেখান থেকে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেকে নতুন রূপে মেলে ধরেন তিনি এতে তার ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হয়েছেন

দেখা গেছে, রাতের সোনালি আলোয় ঝলমল করছে ঐতিহাসিক ভবনটি তার সামনে দাঁড়িয়ে যেন এক অন্যরকম রহস্যের আবহ তৈরি করেছেন তিনি ছবিতে দেখা যায়, শীতের রাতের জন্য মানানসই কালো রঙের লম্বা কোট বা ওভারকোটে আবৃত অপু বিশ্বাস কাঁধের কালো স্লিং ব্যাগটি তার পুরো লুকে এনে দিয়েছে একটি ক্লাসিক আভিজাত্য তবে লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা হীরার গহনা

এর আগেও লন্ডন ব্রিজের সামনে সাদা কোট আর সানগ্লাসে নিজেকে মেলে ধরেছিলেন অপু বিশ্বাস কালো পোশাকে, পরিমিত মেকআপে আর হালকা হাসির রহস্যময় ভঙ্গি যেন বলে দিচ্ছেবর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই আছেন অপু বিশ্বাস তার রূপ-লাবণ্যের প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছিলেন ভক্তরা, ঠিক তেমনই রাতের বেলায় সানগ্লাস পরায় অনেকে মজার ছলে মন্তব্যও করেছিলেন একাধিক ছবিতে তার এই আভিজাত্যপূর্ণ লুক মন কেড়েছে নেটিজেনদের

সামাজিক মাধ্যমে তার কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেনঅপু বিশ্বাস সেখানে শুধু অবকাশ যাপনেই যাননি; নিশ্চয়ই কোনো প্রজেক্টে রয়েছেন, যেটি হয়তো পরে প্রকাশ করবেন অভিনেত্রী