সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করা থেকে বিরত থাকার অনুরোধ- পরীমনির


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-06
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করা থেকে বিরত থাকার অনুরোধ- পরীমনির
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। এই ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়েই সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি।

ইনবক্সে ভক্তদের পাঠানো ‘ডোডোর গল্প’ মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন জানিয়ে পরীমনি বলেন, ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড।

এই ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সবথেকে অনেক একটা দারুন ব্যাপার আমার জন্য।

ডোডোর গল্প’র অভিজ্ঞতা তার কাছে এক লাইফটাইমের এক্সপেরিয়েন্স বলে উল্লেখ করেন পরীমনি। তিনি জানান, ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।

পরীমনি বলেন, ‘বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি, ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এ্যান্ড পার্ট।

সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়ে এসে পরীমনি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেব।