সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

রাজধানীতে শোরুম উদ্বোধনঃ শুধু ২০ মিনিটের উপস্থিতি জন্য, নিলেন ৩৫ লাখ টাকা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-08
 রাজধানীতে শোরুম উদ্বোধনঃ শুধু ২০ মিনিটের উপস্থিতি জন্য, নিলেন ৩৫ লাখ টাকা
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান

শুক্রবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণের জন্য তার উপস্থিতির ব্যাপারটা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে উঠেছে আরও একটি খবর- শুধু ২০ মিনিটের উপস্থিতির জন্যই নাকি শাকিব খান নিয়েছেন ৩৫ লাখ টাকা। 


ইভেন্ট সংশ্লিষ্টদের বরাত দিয়ে প্রচার করা এমন তথ্যের সত্যতা নিশ্চিত করা না গেলেও এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় ভাসছেন শাকিব খান। অনেকেই বলছেন, শাকিব খানের পেছনে খরচ করা টাকা উঠানো হবে ক্রেতাদের কাছ থেকে। বিষয়টি নিয়ে শাকিব খানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ায় দেখা গেছে কেউ কেউ বলছেন, এটাই তার ব্র্যান্ড ভ্যালু’, আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘২০ মিনিটে ৩৫ লাখ’—বাংলাদেশি তারকাদের পারিশ্রমিক কি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে?

এদিকে শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত  ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা।  সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।