সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

হাসপাতালে আইসিইউতে ভর্তি বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-10
 হাসপাতালে আইসিইউতে ভর্তি বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। ফাইল ছবি

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। এক সপ্তাহ আগে শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। 

আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র ৯০ বছরে পা দেবেন। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে তার চোখে গ্রাফট সার্জারি হয়েছিল।

ধর্মেন্দ্র ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। ষাটের দশকে তিনি সাধারণ মানুষের জীবনের গল্পভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তার উল্লেখযোগ্য প্রাথমিক ছবি হলো ‘অনপঢ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’ ও ‘আয়া সাওন ঝুম কে’।

পরে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। ‘শোলে’, ‘ধরম ভির’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাঁও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’— এই ছবিগুলো তাকে স্থায়ী তারকাখ্যাতি এনে দেয়।

ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে শাহিদ কাপুর ও কৃতি স্যানন অভিনীত ‘তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া’ ছবিতে।

তার পরবর্তী ছবি ‘ইক্কিস’, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি ও মিন্ট