সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

নতুন প্রজন্মের সফল নায়কের শুভ জন্মদিন সিয়াম


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-29



নতুন প্রজন্মের সফল নায়কের শুভ জন্মদিন সিয়াম

 

 

 

এ প্রজন্মের অন্যতম সফল নায়ক তিনি। ছোট পর্দায় সফলতার সঙ্গে ক্যারিয়ার শুরু হয়, এরপর বড় পর্দায়ও পা রাখেন এই অভিনেতা। কয়েকটি সিনেমা করেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।


শুধু অভিনয় নয়, ব্যক্তিত্বের জন্যও তার ভক্তের সংখ্যা অসংখ্য। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার মুকুট তার মাথায় উঠেছে। বলছি, জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের কথা।


নতুন প্রজন্মের কাছে তার অভিনয় যেন এক নেশার ঘোর। আজ তার জন্মদিন। ১৯৯০ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন সিয়াম আহমেদ।


২০১৩ সালে এয়ারটেল বাংলাদেশ টেলিফোন কোম্পানির বিজ্ঞাপন দিয়ে মিডিয়ার আগমন ঘটে তার। ২০১৪ সালে রোমান্টিক নাটক 'ভালবাসা ১০১'  দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তার। প্রথম নাটকেই বাজিমাত করেন তিনি। মাঝে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে চলে যান সিয়াম।


সিনেমায় তার আগমন ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে।প্রথম সিনেমা "পোড়ামন ২" মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছিলেন দর্শকমহল থেকে। এরপর থেকে একে একে মুক্তি পেয়েছে প্রায় ৫টি সিনেমা।মুক্তির অপেক্ষায় রয়েছে আরও বেশকিছু সিনেমা।


এদিকে তার জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু অপেক্ষা করছে বলে জানা গেছে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ফেসবুক প্রোফাইলের একটি পোস্টে এমনই একটা আঁচ পাওয়া গেছে। ২৯ তারিখ সিয়ামের সঙ্গে একটি ছবি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, 'অনুমান করুন পরবর্তী কি আসছে?' বোঝাই যাচ্ছে কোনো নতুন চমক আসছে মেহজাবীন সিয়ামের। কিন্তু কি সেই চমক সে ব্যাপারে জানতে তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও সম্ভব হয়নি।


ছোট পর্দায় মেহজাবীনের সঙ্গেই অভিষেক হয়েছিল সিয়াম আহমেদের। দর্শকের সামনে আবারও এই জুটির নতুন কোনো কাজ আসছে কি না, তারই অপেক্ষা।