সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

বিটিভি দিল ২৫ শব্দসৈনিককে সংবর্ধনা 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-04-01



বিটিভি দিল ২৫ শব্দসৈনিককে সংবর্ধনা 

 

 

 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২৫ জন শব্দসৈনিককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ টেলিভিশন।
২৫ শব্দসৈনিককে সংবর্ধনা দিল বিটিভি


বৃহস্পতিবার (৩১ মার্চ) বিটিভির ঢাকা কেন্দ্র থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক মো. সোহরাব হোসেন, ঢাকা কেন্দ্রের জিএম নাসির মাহমুদ, পরিচালক (প্রশাসন) মো. জহিরুল ইসলাম মিয়া, পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


সংবর্ধনা পাওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকরা হলেন মো. আবু নওশের, কামাল উদ্দিন আহমেদ, তিমির নন্দী, মনোয়ার হোসেন খান, মনোরঞ্জন ঘোষাল, মলয় কুমার গাঙ্গুলী, এম এ মান্নান, রেজাউল করিম, সৈয়দ মহিউদ্দিন হায়দার, মো. আজহারুল ইসলাম, সুজেয় শ্যাম, শিবু রায়, দেবু চৌধুরী, মালা খুররম, বুলবুল মহলানবীশ, শীলা ভদ্র, শিপ্রা রায়, নাসরিন আহমেদ, শাহীন সামাদ, রূপা ফরহাদ, গোলাম মর্তুজা প্রমুখ।


শব্দসৈনিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন।


এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধকে বেগবান করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অপরিসীম। এই বেতার কেন্দ্রের মাধ্যমেই পৃথিবীর জাতিসমূহের কাছে বাংলাদেশের প্রতি তাৎক্ষণিক স্বীকৃতি এবং সহযোগিতা দানের আহ্বান জানানো হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা কালজয়ী গানগুলো গেয়ে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছিল। মহান মুক্তিযুদ্ধে এসব কণ্ঠসৈনিকদের বিশেষ অবদান স্মরণ করেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল বিটিভি।