সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

ঐশ্বরিয়াকে বিয়ে করে নাম রাখব আয়েশা রাই !


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-30
ঐশ্বরিয়াকে বিয়ে করে নাম রাখব আয়েশা রাই !
পাকিস্তানি মুফতি আবদুল কাভি ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।

পাকিস্তানি মুফতি আবদুল কাভি বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রায়শই আলোচনায় থাকেন। এবার সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

 

বলিউড লাইভের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে মুফতি আবদুল কাভি দাবি করেছেন অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে ঐশ্বরিয়া নিজেই নাকি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন।

 

আবদুল কাভির কথায়, তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এ রকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বিতর্কিত এই মুফতি আরও জানান, ঐশ্বরিয়াকে বিয়ে করলে তিনি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে রাখবেন ‘আয়েশা রাই’। 

তিনি বলেন, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ওর নাম পরিবর্তন করে আয়েশা রাই রাখব। তার পরেই বিয়ে করব। তার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।

মুফতি আবদুল কাভির এই মন্তব্যের জেরে বলিউড থেকে পাকিস্তান সব জায়গায় নতুন করে সমালোচনা সৃষ্টি হয়েছে। যদিও ঐশ্বরিয়া বা অভিষেকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।