সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

মুক্তির জন্য দোয়া চেয়ে ডিপজলের ফেসবুক স্ট্যাটাস


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-02
 মুক্তির জন্য দোয়া চেয়ে ডিপজলের ফেসবুক স্ট্যাটাস
সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। ‘চাঁদের আলো’ সিনেমাতে চিত্রনায়িকার চরিত্রে অনবদ্য অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পান তিনি। ১ ডিসেম্বর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এদিন ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই নায়িকা।

এদিকে, মুক্তির জন্য দোয়া চেয়ে ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল লিখেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের ছোট বোন মুক্তি। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। এভাবেই তোমার ভালোবাসা ও নিবেদনে শিল্পী সমিতিকে আলোকিত করে রেখো। তোমার আর মায়ের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া।

জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মুক্তি মন জয় করে নেন দর্শকদের। এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ সিনেমাতেও অভিনয় করেন মুক্তি। এরপর কয়েকটি সিনেমা করার পর আর বড় পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর।

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে থাকলেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদে যুক্ত হওয়ার পর থেকে বেশ সরব রয়েছেন মুক্তি। ঘুমিয়ে থাকা সমিতিকে চাঙা করেছেন। অভিনয়ে ফিরবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কিন্তু কখনোই অভিনয়ে নিয়মিত ছিলাম না। আমার কাজের সংখ্যাটাও কম। অনেক কাজ করতে হবে এমন কোনো ইচ্ছা ছিল না। ভালো গল্প, চরিত্র ও পরিচালক পেলে আগামীতে হয়তো দেখা যাবে।

বলা দরকার, বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে মুক্তি। আর আনোয়ারাকে মা বলে সম্বোধন করেন অভিনেতা ডিপজল। সে দিক থেকে মুক্তিকে নিজের ছোট বোন মনে করেন এই অভিনেতা।