ঢালিউড অভিনেত্রী বর্ষা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দিন-দ্য ডে’ মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। শত কোটি টাকা বাজেটের সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ১০৭ টি প্রেক্ষাগৃহে। আর এই সিনেমা মুক্তির পর থেকেই
সিনেমার প্রচারণা থেকে মুক্তির পর হল ভিজিট সব জায়গায় দেখা গেছে বর্ষাকে। শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও হল ভিজিটে যাচ্ছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা। ১৩ জুলাই গিয়েছিলেন রাজধানীর মিরপুরের সনি সিনেমা হল পরিদর্শনে। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অনন্ত-বর্ষা।
আর সেখানে এক সাংবাদিক বর্ষাকে প্রশ্ন করেন, অনন্তের সব সিনেমায় বর্ষা কেন নায়িকা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন ছুঁড়ে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ?
এরপরেই বলে বসেন যে, আপনাদের কী এমন নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে আড়ালে থাকে? নাকি যারা মাদক নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদের অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি। ঢালিউডের কোনো নায়িকাই অন্যন্ত জলিলের কাছে সামঞ্জস্য নয়’
এ সময় এই নায়িকা আরও যোগ করেন, ‘আমাদের সিনেমার শো বেশি চলছে। শো বেশি হলে দর্শক বেশি থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের পুলিশকে আমরা এখানে হাইলাইট করেছি। সিনেমাটি যখন বিদেশে মুক্তি পাবে, তখন সেখানকার দর্শকরা দেখে বলবে- বাহ বাংলাদেশের সরকার, বাংলাদেশের পুলিশ এত বেশি সচেতন।’
এছাড়াও গেল ১২ জুলাই সন্ধ্যায় ঢাকার মধুমিতা সিনেমা হলে যান সিনেমাটি দেখতে। এদিন সবার সামনে কেঁদে ফেলেন বর্ষা।
কান্নাজড়িত কণ্ঠে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।’
এদিকে ১৩ জুলাই সন্ধ্যায় মিরপুরের সনি সিনেমা হলে সিনেমাপ্রেমীদের উপচেপড়া ভিড় দেখা যায়। সেখানে দর্শকরা দাবি করেন যে, বিদেশি সিনেমার শো’য়ের সংখ্যা কমিয়ে ‘দিন: দ্য ডে’র শো বাড়ানোর দাবি জানান। সেই দাবির পরিপ্রেক্ষিতেই মিরপুরের সনি সিনেমা হলের কর্ণধার মোহাম্মদ হোসেন বলেন ১৫ জুলাই থেকে সিনেমাটির শো বাড়িয়ে দেয়া হবে স্টার সিনেপ্লেক্সে।