সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

বলিউডে আইটেম গান ডান্স করে জনপ্রিয়তার শীর্ষে সামান্থা


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-07-22 13:51:45
বলিউডে আইটেম গান ডান্স করে জনপ্রিয়তার শীর্ষে সামান্থা

 

 

 

গেল বছর দাম্পত্যজীবনে বিচ্ছেদের পর 'ফ্যামিলি ম্যান টু' সিরিজে সাহসী চরিত্রে অভিনয়, তার ওপর 'পুষ্পা' সিনেমায় 'ও আন্তাভা' গানে পারফর্ম করে আলোচনার কেন্দ্রে রয়েছেন দক্ষিণী তারকা সামান্থা। এবার বলিউডের দীপিকা, আলিয়াকে পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সামান্থা রুথ প্রভু। 


ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভসের তালিকায় এক নম্বরে রয়েছেন সামান্থা রুথ প্রভু, দ্বিতীয় আলিয়া ভাট, তৃতীয় নয়নতারা, চতুর্থ কাজল আগরওয়াল, পঞ্চম দীপিকা পাড়ুকোন, ষষ্ঠ পূজা হেগড়ে, সপ্তম কীর্তি সুরেশ, অষ্টম ক্যাটরিনা কাইফ, নবম কিয়ারা আদভানি ও দশম স্থানে রয়েছেন ‘বাহুবলি’খ্যাত আনুশকা শেঠি। তবে এবারই প্রথম এ তালিকার দশের মধ্যে জায়গা করে নিলেন কিয়ারা আদভানি।


২০১০ সাল থেকে ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভস সেরা নায়িকার তালিকা প্রকাশ করে আসছে। শুরুতে শুধু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে এ জরিপ প্রকাশ করা হতো। ২০১৯ সাল থেকে হলিউড, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, মারাঠি ও পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়েও জরিপ পরিচালনা করা হচ্ছে। গত বছর থেকে ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও তালিকা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।


সামান্থা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। গত ২৮ এপ্রিল মুক্তি পায় এটি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শকুন্তলাম’ সিনেমাটি। এ ছাড়াও ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’, তেলুগু ভাষার ‘যশোদা’, ‘খুশি’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে। তবে সিনেমা পাড়ার জোর গুঞ্জন, খুব শিগগিরই বলিউডে এন্টি হবে এই অভিনেত্রীর।