বলিউড বাদশা শাহরুখ খান। একজন শক্তিশালী অভিনেতা, সঙ্গে দুর্দান্ত ব্যক্তিত্ব। সবকিছুর মিশেলে তিনি একজন কিংবদন্তি। বলিউডে তার দীর্ঘ রাজত্বের ইতিহাস সবার জানা।একসময় বাদশাহর ঝুলিতে ছিল সুপারহিট সব সিনেমা যার রেশ এখনো পুরো দুনিয়াজুড়ে। এত বছরের অপেক্ষার পর নতুন চমক দিতে চলেছেন বলিউড বাদশাহ। ২০২৩ সালে তার অভিনীত তিন তিনটি সিনেমা আসতে চলেছে।
যদিও দুটি সিনেমার ঘোষণা আগেই দেয়া হয়েছে। যার একটির নাম 'পাঠান'। যেখানে তাকে দেখা যাবে জন আব্রাহাম এবং দীপিকার সঙ্গে। অন্যটি রাজকুমার হিরানী পরিচালিত ডাংক। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে তার তৃতীয় সিনেমার 'জাওয়ান'র টিজার। টিজারে অর্ধেক চেহারায় ধরা দিয়েছেন শাহরুখ। তবে দক্ষিণের নামজাদা নির্মাতা অ্যাটলি কুমারের সঙ্গে শাহরুখে এই মেলবন্ধন প্রথমবার তাই আগ্রহের কেন্দ্রবিন্দুটাও অনেক বেশি।
বলিউডের খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমার শুটিংয়ের একটি ছবি ফাঁস হয়েছে। ছবিতে শাহরুখ ও তাপসী পান্নুকে দেখা যাচ্ছে। ফাঁস হওয়া ছবিটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। লন্ডনের রাস্তায় ছবির শুটিং চলছে। সেখানেই ক্যামেরাবন্দি করা হয়েছে শাহরুখ ও তাপসীকে। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ হাঁটু গেড়ে বসে আছেন আর তাপসী দাঁড়িয়ে হাসছেন।
এর আগেও ফাঁস হয়েছিল ‘ডানকি’ ছবির শুটিংয়ের দৃশ্য। এরপর কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছিল। তবুও শেষ রক্ষা হলো না। শাহরুখ খানের রেড চিলির ব্যানারে নির্মিতব্য ‘ডানকি’ মুক্তি পাবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর। ‘ডানকি’তে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। ছবির সহপ্রযোজকের ভূমিকায় রয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। ছবির কাহিনি লিখেছেন অভিজাত জোশী, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলোন।