সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

বলিউডের অভিনেত্রী কঙ্গনার আক্রমণের শিকার হলেন আমির খান


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-08-05 15:02:30
বলিউডের অভিনেত্রী কঙ্গনার আক্রমণের শিকার হলেন আমির খান

 

 

 

বলিউড অভিনেত্রী কঙ্গনার আক্রমণের শিকার আমির খান। ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।


বি-টাউনে এই মুহূর্তে বেশ আলোচনা-সমালোচনায় আমির খান। মিস্টার পারফেকশনিস্টখ্যাত এ অভিনেতাকে নিয়ে বিতর্ক চলছে বেশ। বিতর্কের শুরুটা আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমা থেকে শুরু। সে বিতর্কের আগুনে এবার ঘি ঢাললেন কঙ্গনা রানাওয়াত।


আমির খানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কঙ্গনা। অভিনেত্রীর ভাষায়, ‘লাল সিং চাড্ডা’ সিনেমাকে ঘিরে যা হচ্ছে, সবই আমিরের পূর্বপরিকল্পিত। সিনেমাকে ঘিরে আছে নেতিবাচকতা, সেই কারণেই ছবি বয়কটের অভিযোগও উঠেছে। এই সব কিছুর জন্যই দায়ী আমির।


কঙ্গনা মনে করেন, হলিউডের গল্প মানেই সিনেমা সফল হবে, এ ধারণা ভুল। এই বছর  কোনো বড় সাফল্যের মুখ দেখবে না বলিউড। একমাত্র দক্ষিণী সিনেমাই তাদের সাফল্য ধরে রাখতে পারছে। 


২০১৫ সালের আমির খানের এক মন্তব্যের উদাহরণ টেনে কঙ্গনা বলেন, হিন্দি সিনেমা বানাতে হলে আগে বুঝতে হবে দর্শক কী চায়। হিন্দু মুসলিম প্রসঙ্গ টানলেই সিনেমা সফল হবে না। খারাপ সিনেমা বা অভিনয়ের ব্যর্থতা ঢাকতে দয়া করে ধর্ম বা মতাদর্শের দোহাই দেবেন না।


হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী আমির খান। তবে বিতর্ক আর প্রতিবাদে তিনি কিছুটা হতাশ। এরই মধ্যে সিনেমাটি বয়কটের ডাক উঠেছে। যদিও বয়কট না করার অনুরোধ জানিয়েছেন আমির খান।