সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

এবার বন্দুক নিয়ে আসছেন সালমান ক্যাটরিনা 


বিনোদন ডেস্ক

eshomoy.com || 2023-09-02 17:42:30
এবার বন্দুক নিয়ে আসছেন সালমান ক্যাটরিনা 

এবারের দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে টাইগার থ্রি। ছয় বছর পর মুক্তি পাচ্ছে টাইগার। থাকবে শাহরুখের ক্যামিও অ্যাপিয়ারেন্স।

আরও পড়ুন- বগুড়ায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা

ভাইজানের নতুন মুভি 'টাইগার ৩'। পরিচালক মণীশ শর্মার এই ছবিটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন উপস্থাপন। ভারতীয় গুপ্তচর ('র'-এর এজেন্ট) অবিনাশ রাঠোর ওরফে টাইগারের চরিত্রে আগের দুই মুভিতে দারুণ অভিনয় করেছেন ভাইজান খ্যাত এ অভিনেতা। এবার হ্যাট্রিকের প্রস্তুতি সেরে ফেলেছেন সালমান। পাক গুপ্তচর (আইএসআই এজেন্ট) জোয়া চরিত্রে ক্যাটরিনা। আগামী দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। আজ প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার।

ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু মোট চার ভাষায় 'টাইগার থ্রি'র পোস্টার শেয়ার করেন সালমান খান। লিখেছেন, 'আমি আসছি, টাইগার ৩ নিয়ে এই দিওয়ালিতে।' পোস্টারে প্রতিশোধের আগুন দেখা গেল টাইগার-জোয়ার চোখে। বন্দুক হাতে যোদ্ধার বেশে দেখা গেল ক্যাটরিনা ও সালমান দুজনকেই। 

আরও পড়ুন- নেত্রকোনা কেন্দুয়ায় রাইস মিলে জড়িয়ে মহিলার মৃত্যু

২০১২ সালে 'এক থা টাইগার' দারুণ ব্যবসা সফল হয়েছিলো। এরপর 'টাইগার জিন্দা হ্যায়' মুভিটিও সেই ধারাবাহিকতা ধরে রাখে। এবার দেখার বিষয় 'টাইগার ৩' কেমন সাড়া ফেলতে পারে। এই ছবিতে রয়েছে শাহরুখেরও উপস্থিতি। পাঠানে যেমন ছিল ভাইজানের উপস্থিতি।

আরও পড়ুন- মিঠাপুকুরে গৃহবধূকে ধর্ষণ, আটক ধর্ষককে সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নিল তার সহযোগীরা

ইসময়/আরএম/এমআরএম