সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

রাজনীতিতে এবার কী করবেন অপু বিশ্বাস?


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-18 19:58:30
রাজনীতিতে এবার কী করবেন অপু বিশ্বাস?

ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস সিনেমা জগতে সফলতার পর এবার মন দিয়েছেন রাজনীতিতে। শোবিজ পাড়ায় নতুন খবর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে মনোনয়নপত্র না কিনলেও ভবিষ্যতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে তার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠে সরব ছিলেন নায়িকা। ওই সময় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল অপুকে।

আরও পড়ুন- রাফসানের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জেফার 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অপু। সে রেশ ধরে এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নায়িকা।
 
আসন্ন নির্বাচন প্রসঙ্গে অপু সংবাদমাধ্যমে বলেন, একজন নারীই পারে আরেকজন নারীকে সঠিকভাবে তুলে ধরতে। তাই রাজনীতিতে অংশ নিয়ে নারীদের পাশে দাঁড়াতে চাই।


 
গতবারের মতো এবারও মনোনয়নপত্র কিনছেন কিনা এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনছি না। তবে রাজনীতিতে এলে আওয়ামী লীগের প্রার্থীই হতে চাই। প্রত্যাশা করছি, দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বও এ দেশে অব্যাহত থাকুক।
 
আরও পড়ুন-  রাফসানের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জেফার
 
উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।

 

ইসময়/একে/এমআরএম