সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা


eshomoy.com || 2024-04-22
প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা

কয়েক দিন আগেই প্লাস্টিক সার্জারির কারণে আলোচনায় ছিলেন অভিনেতা রাজকুমার রাও। এবার অভিনেত্রী এষা দেওলকে দেখা গেল সেই একই কারণে সংবাদের শিরোনাম হতে। সম্প্রতি ঠোঁট সার্জারি করিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল সেই চিত্র। যা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপরই এষাকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।

মথুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেমা মালিনীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন দুই মেয়ে এষা ও অহনা। প্রচার শেষে ‘মথুরা’ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে দেখা যায় হেমা কন্যাদের। তখনই এষার ফুলে ওঠা ঠোঁটের বিষয়টি নজরে পড়ে নেটিজেনদের।

এক নেটিজেন এষার ভিডিও শেয়ার করে লিখেছেন, একটা সময় এষাকে দেখতে সুন্দর ছিল, এখন কী হাল হয়েছে? কারও মন্তব্য, আপনাকে এখন খানিকটা ক্লাউন (ভাড়)-এর মতো দেখাচ্ছে। যাই করুন না কেন, আগের বয়স আর ফিরে পাবেন না। কারোর কথায়, ঈশ্বরই জানেন, কেন যে মানুষ নিজের চেহারা নিয়ে এত বেশি কাটাছেড়া করেন…। কেউ লিখেছেন, ঠোটেঁ পিপড়ে কামড়েছে নাকি!

সম্প্রতি ভারত তখতানির সঙ্গে দীর্ঘ ১২ বছরের সংসার ভেঙেছে এষা দেওলের। তাই আপাতত মা হেমার কাছেই থাকছেন এষা। মাঝে শোনা যাচ্ছিল, মায়ের পথে হেঁটে এষাও রাজনীতিতে পা রাখবেন।

প্রসতঙ্গ, ২০০২ সালে ‘মেরে দিল সে পুচে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এষা দেওল। ‘তুম জানো না হাম’, ‘ধুম’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’, ‘কাল’, ‘পেয়ারে মোহন’, ‘কাশ’, ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ডার্লিং’, ‘জাস্ট ম্যারেড’ মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।