সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ে নিয়ে মুখ খুললেন কনটেন্ট ক্রিয়েটর তুষার


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-06-21
বিয়ে নিয়ে মুখ খুললেন কনটেন্ট ক্রিয়েটর তুষার

৬ জুন ফেসবুক প্রোফাইলে বিয়ের গাড়ির একটি ছবি পোস্ট করে বিয়ের কথা জানান তুষার। তবে কাকে বিয়ে করেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও শেয়ার করেননি তিনি।


বিয়ের পর নিজের অনুভূতি জানিয়ে এরইমধ্যে পোস্টে মন্তব্যও করেছেন তুষার। লিখেছেন, এই কোরবানি ঈদে নিজেই কোরবানি হয়ে গেলাম।


তুষারের এমন পোস্টে নেটিজেন হা হা রিঅ্যাকশন দিলেও অনেকে মন খারাপ করেছেন। কোনো আগাম বার্তা না দিয়ে হঠাৎ বিয়ে করায় অনেকে আবার বিয়ের দাওয়াতও চাইছেন তুষারের কাছে।
 
টেক জগতের চেনা মুখ তুষার। যারা বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের রিভিউ ইউটিউবে প্রায়ই দেখেন তাদের কাছে বেশ জনপ্রিয় এ কনটেন্ট ক্রিয়েটর।
 
তুষারের ইউটিউব চ্যানেলে মূলত ফোন রিভিউ এবং নতুন নতুন সব স্মার্ট গ্যাজেট রিভিউ ভিডিও দেয়া হয়। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক অবস্থার রিভিউ ভিডিও দেয়া হয় তার চ্যানেলে। বাংলাদেশের সাতটি বিভাগ ঘুরে ফোর জি টেস্ট ভিডিও করে নেটপাড়ায় পরিচিত হয়ে ওঠেন তিনি।
 
বিয়ের খবর নেটপাড়ায় ছড়িয়ে পড়ায় এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষিদের শুভকামনায় ভাসছেন এ কনটেন্ট ক্রিয়েটর।