সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বাগেরহাট

ফকিরহাটে পশু-পাখির ওষুধের দোকানে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা


আজিজুল গাজী, স্টাফ রিপোর্ট।

eshomoy.com || 2025-09-16 15:30
ফকিরহাটে পশু-পাখির ওষুধের দোকানে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে পশু-পাখির ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর দেব রাজ মিত্র, ফকিরহাট মডেল থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যরা।
অভিযানে এ এইচ ভেটেরিনারি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে দোকান মালিককে সতর্কতামূলকভাবে ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক আহমেদ ইমতিয়াজকে লাইসেন্স না থাকায় সতর্কতামূলকভাবে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তার স্বাস্থ্যের ঝুঁকি রোধে নিয়মিতভাবে বাজারে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা লাইসেন্স ছাড়া ব্যবসা করলে কারও ছাড় দেওয়া হবে না।