দৈনিক যশোর বার্তার নিজস্ব প্রতিবেদক মোল্লা মহব্বত আলীর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ লুটতরাজ সংগঠিত হয়েছে। গত পরশু রাত১১টার পর রাতের যে কোন সময় লুট কারীরা তার গ্রামের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, পরিধেয় বস্ত্র, সুপারির বস্তা, উভয় ঘরের রক্ষিত ব্যবহার্য মালামাল সহ সর্বমোট ১০ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে।
ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার রামপাল উপজেলার ৩ নং বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে। ২০২১ সালে সাংবাদিকের পিতার মৃত্যুর পর তার রেখে যাওয়া সহায়-সম্পত্তি দেখাশোনা করার জন্য তার মা গ্রামের বাড়িতে থাকতেন। সাংবাদিকরা দুই ভাই পেশাগত কারণে খুলনা শহরের বাড়িতে থাকেন। ঘটনার দিন গত পরশু ০৮/১১/২৬ তারিখ দিবাগত গভীর রাতে সঙ্ঘবদ্ধ একটি দুষ্কৃতকারী দল তার মাকে অজ্ঞান করে ঘরের আলমারিতে থাকা নগদ ১,৫২,০০০ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ৪০ বস্তা সুপারি, একটি টিভি, মোবাইল ফোন, থালা বাটি, ঘরে রক্ষিত কাপড়চোপড়, জমি জমার মূল্যবান কাগজপত্র ও ঘরে ব্যবহারিত আনুষাঙ্গিক মালামাল লুট করে নিয়ে যায়। পূর্ব শত্রুতা বা মব সৃষ্টি করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।###