সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : ফরিদপুর

হাজ্বী হাশিয়ার রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এ.টি.এম. ফরহাদ নান্নু


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2026-08-19
হাজ্বী হাশিয়ার রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এ.টি.এম. ফরহাদ নান্নু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজ্বী হাশিয়ার রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি ও ক্রীড়া ব্যক্তিত্ব সাংবাদিক এ. টি. এম. ফরহাদ নান্নু। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত এএসপি মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত এএসপি মো. ইমারত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মো. সাইদুর রহমান, পরে নবনির্বাচিত সভাপতি এ. টি. এম. ফরহাদ নান্নুকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হিমায়েত হোসেন, সহকারী শিক্ষিকা সুইটি বিশ্বাস, শিক্ষক মুজাহিদ হোসেন, মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবলু মাতুব্বর, সাংবাদিক মো. ছরোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি এ.টি.এম. ফরহাদ নান্নু তার বক্তব্যের শুরুতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী হাশিয়ার রহমানের সুযোগ্য সন্তান এএসপি মো. দেলোয়ার হোসেনসহ তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, এজন্য তিনি এমপি'র প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি এ.টি.এম. ফরহাদ নান্নু শিক্ষকদের নিয়মিত ও মনোযোগ সহকারে শ্রেণিকক্ষে পাঠদান করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সাফল্য অর্জনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি। সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। 

অনুষ্ঠানে এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।