সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শেরপুর

ঝিনাইগাতীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব বন্যার্তদের পাশে


মোরাদ হোসেন, ঝিনাইগাতি (শেরপুর) প্রতিনিধি

eshomoy.com || 2024-10-13
ঝিনাইগাতীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব  বন্যার্তদের পাশে

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএস) ও বাংলাদেশ ডক্টরস এসোসিয়েশন (ড্যাব)।

বৃহস্পতিবার সকালে উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দলী, দক্ষিণ কান্দলী, ছোট মালঝিকান্দা ও বিকালে নলকুড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় হাজার হাজার মানুষ পানিতে বন্দীদের মাঝে সংগঠনের পক্ষথেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করেন।

সিনিয়র সহ সভাপতি ডা: আব্দুস সেলিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: মেহবুব উল কাদির, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল,  জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা: মো: রাকিবুজ্জামান,  ও ড্যাব  নেতা ডা: মাহফুজুর রহমান ও ডা: হিমেল উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, বিএনপি নেতা আব্দুল হান্নান,  বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, আব্দুল মান্নান হিরা ও গোলাপ হোসেন প্রমুখও। 

এ সময় সাবেক সংসদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল বন্যার্তদের উদ্দেশ্যে বলেন বিগত ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অত্যাচারে আমরা পালিয়ে ছিলাম আপনাদের খোঁজ-খবর নিতে পারি নাই আপনারা বন্যায় খুব কষ্টে আছেন তারেক রহমানের নির্দেশে আমাদের সংগঠনের পক্ষ থেকে পানিতে বন্দীদের জন্যে সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি তা গ্রহণ করে দেশ নেত্রী খালেদা জিয়ার জন্যে দোয়া করবেন।

কর্মসূচিতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার ৭টি ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী শুকনো ও রান্নাকরা করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করেছে।