সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শেরপুর

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


আরমান হক বিশাল, শ্রীবরদী প্রতিনিধি

eshomoy.com || 2025-06-05
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আজ ৫ই জুন ২০২৫, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা" (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর উদ্যোগে শ্রীবরদী সরকারি কলেজ মাঠের চারপাশে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ এই সংগঠনটির সদস্যরা পরিবেশবান্ধব একটি সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়নের প্রতি অনুপ্রেরণা জাগাতে চেয়েছে সংগঠনটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক মো: সাজ্জাদ হোসাইন শাকিল। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য মো: আল শাহরিয়ার শুভ, মো: শাকিল হাসান, আব্দুর রাহিম, নাহিদ হাসানসহ আরও অনেক স্বেচ্ছাসেবী সদস্য কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এই ধরণের পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাবে এবং স্থানীয় জনসাধারণকে এতে যুক্ত করার আহ্বান জানাবে।

পরিবেশ দিবসে এমন একটি ইতিবাচক উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের বার্তা বয়ে আনবে।