সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চাইলেন: ডা. প্রিয়ান্কা


মনিরুজ্জামান মনির, শেরপুর জেলা প্রতিনিধি :

eshomoy.com || 2025-07-06
শেরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চাইলেন: ডা. প্রিয়ান্কা
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের ছবি

শেরপুরে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ২০১৮ সালের বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা শেরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন। আজ ৬ জুলাই রবিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শেরপুর সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলো। কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষে শেরপুরে সর্বস্তরের মানুষ ধানের শীষের পক্ষে থেকে বিপুল ভোটের মাধ্যমে শেরপুরের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম।
এসময় তিনি বলেেন, শেরপুরের জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানে যে তিনটি হত্যা মামলার চার্জসীট দেয়া হয়েছে সেখানে যদি কোন ফ্যাসিস্ট এবং ছাত্র হত্যার প্রত্যক্ষ আসামি বাদ পড়ে থাকে এটা জেলা বিএনপি কিছুতেই মেনে নেবেননা। এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। তিনি তার বক্তব্যে বলেন, এখনও বিভিন্ন সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে। প্রশাসন যন্ত্র ঠিকমত কাজ করছেন না। তিনি আরও বলেন, ফ্যসিস্ট সরকারের কিছু মনোনীত ব্যক্তিদ্বারা প্রশাসন কাজ করছে বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, এসএম শহিদুল ইসলাম, রমজান আলী, রেজাউল করিম রুমি, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সফিউল আলম চাঁন, জেলা কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকার প্রমুখ।