সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : শেরপুর

শ্রীবরদীতে জমি বিরোধে কলাবাগান তছনছ, আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে নানা অভিযোগ


‎শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2026-09-24
শ্রীবরদীতে জমি বিরোধে কলাবাগান তছনছ, আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে নানা অভিযোগ

‎শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম বিলভরট এলাকায় মো. সুলায়মান মোল্লাকে ঘিরে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, মারধর, মামলা দেওয়ার হুমকি ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। সর্বশেষ প্রায় ৩০ শতাংশ জমির কলাবাগান কেটে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি করার অভিযোগে সুলায়মান মোল্লাসহ সাতজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা আরাফ আল বেহেস্তী হক।

‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে পশ্চিম বিলভরট এলাকায় আরাফ আল বেহেস্তী হকের কলাবাগানে কেটে ফেলার ঘটনা ঘটে। ওই বাগানে প্রায় ৩৫০টি কলাগাছ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আরাফ আল বেহেস্তী হক ও তার স্ত্রী তাওহিদা লিমা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দিলে তাদের ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এ ঘটনায় সুলায়মান মোল্লার পাশাপাশি মো. মেহেদী হাসান পিন্স, মো. ঝাবরু, মো. কালু মিয়া, মো. মুসলিম, শুটকু মিয়া ও মো. চিনি মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

‎‎স্থানীয়দের অভিযোগ, সুলায়মান মোল্লা অতীতে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি থাকার সময় রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন। তার বিরুদ্ধে জমি দখল, বিরোধপূর্ণ জমি নিয়ে চাপ সৃষ্টি, মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানো এবং লোকজন জড়ো করে প্রতিপক্ষকে হয়রানি বা মারধরের অভিযোগ রয়েছে।

‎‎স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম বলেন, সুলায়মান মোল্লাকে ঘিরে এলাকায় অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। তিনি জমি দখল করার জন্য এলাকায় সিন্ডিকেট তেরী করেছেন, প্রশাসনের উচিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা।

‎দুলদুল আহমেদের অভিযোগ, জমি নিয়ে কেউ প্রতিবাদ করলে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। তার দাবি, তার নানার জমিও সুলায়মান মোল্লা দখল করেছেন।

‎ফজলুল হকও নিজের জমি দখলের অভিযোগ তুলেন সোলাইমান মোল্লার বিরুদ্ধে  তিনি প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং নিজের রেকর্ডকৃত জমি দখল স্বত্ত ফিরে পেতে চান।

‎‎সান্তনা নামে এক নারী অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে চাপ সৃষ্টি করে তাকে ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হয়েছে। প্রতিবাদ করলে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

‎‎স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সুলায়মান মোল্লা দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করেছেন। হাতিবর গ্রামের বাঘশিয়াল নামে এক ব্যক্তির ছেলেকে দলবদ্ধভাবে মারধরের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে তারা দাবি করেন।

‎সুলায়মান মোল্লা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে আমাদের কিছুটা বিরোধ রয়েছে। তবে আমি তাদের কলাগাছ কেন কাটব? কলাগাছ কাটার অভিযোগের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।‎

‎শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা ও জড়িতদের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



‎