সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুরে বিদ্যুতপৃষ্ট হয়ে সবজি ব্যবসায়ীর মৃত্যু


শ্রাবনী আক্তার শান্তি (ঝিনাইগাতি প্রতিনিধি)

eshomoy.com || 2024-03-20 09:30 am
শেরপুরে বিদ্যুতপৃষ্ট হয়ে সবজি ব্যবসায়ীর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ আবাদি বেগুন ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুত পৃষ্ট হয়ে আব্দুল করিম (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, মঙ্গল বার বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে আব্দুল করিম নিজের বেগুন ক্ষেতে সেচ দিতে নিজেরই বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পাশ্ববর্তী নন্নী বাজারের নন্নী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে পরিবারের লোকজন আরো উন্নত চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

বিষটি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েয়ে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।