সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শেরপুর

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে খন্দকার ফারুক আহমেদ এর ব্যাপক গনসংযোগ চলছে


শাফিজল শেখ তানভীর

eshomoy.com || 2024-03-23 ৩:৩০এ,এম
শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে খন্দকার ফারুক আহমেদ এর ব্যাপক গনসংযোগ চলছে

শ্রীবরদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার ফারুক আহম্মেদ ।

শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্থানে কর্মীসভা, উঠান বৈঠক, পথ সভাসহ নানা কর্মসূচি পালন করছেন । এসব কর্মসূচি থেকে খন্দকার ফারুক এলাকার উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে চার ধাপে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যার প্রথমটি হবে আগামী ৪ মে। এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় শ্রীবরদী উপজেলার সব ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ২২মার্চ শুক্রবার উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামের মোড়ে মোড়ে প্রচারণা, গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার ফারুক আহম্মেদ।

স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান,খন্দকার ফারুক একজন যোগ্য মানুষ। তার মাধ্যমে শ্রীবরদী উপজেলার কাঙ্খিত উন্নয়ন সম্ভব। তার মতো প্রার্থী শ্রীবরদী উপজেলার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে পারবেন। 

খন্দকার ফারুক স্থানীয় জনগনের উদ্দেশ্যে বলেন নির্বাচিত হয়ে উপজেলা পরিষদ গঠন করলে, সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা আরও সুদৃঢ় করব।” কাঙ্খিত শোষণমুক্ত উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। যেখানে আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা এবং সুবিচার নিশ্চিত হবে।