সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শেরপুর

নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো ভাসুরের


লিমন আহম্মেদ

eshomoy.com || 2024-04-19 ০৫:১০ পি.এম
নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো ভাসুরের

শেরপুরের নকলায় প্রতিবেশি ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর মুরাদ হোসেন (৫৮) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হওয়ার ঘটনা ঘটেছে।


শুক্রবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী গ্রামে এ ঘটনা ঘটে। মুরাদ একই গ্রামের মৃত আঃ রহিম মাস্টারের ছেলে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুশী বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরী করতেন। তার চাচাত ভাই জালাল উদ্দিনের সাথে বশতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলে আসছিল। ঈদে ছুটি না পেয়ে আজ সকালে মুরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্ব টালকীতে আসেন। সাথে কিছু ঘরের আসবাবপত্র নিয়ে আসেন। আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ নিয়ে প্রতিবেশী চাচাত ভাইয়ের বউ মাজেদা বেগমের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে মাজেদা বেগম লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করলে মুরাদ মাটিতে পরে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

ইতিমধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্ব ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।