শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আকলিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূর অর্গধলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়ার সেফটিক ট্যাংক থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ঝিনাইগাতী থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী রহমত উল্লাহকে আটক করেছে পুলিশ। গৃহবধূ আকলিমা উপজেলার দেবোত্তরপাড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৩-১৪ বছর আগে রহমতউল্লাহ সঙ্গে আকলিমা বেগমের বিয়ে হয়। সম্প্রতি রহমত উল্লাহ দ্বিতীয় বিয়ে করেন, এই বিষয় নিয়ে স্বামী রহমত উল্লাহ সাথে স্ত্রী আকলিমার পারিবারিক কলহ চলে আসছিল।এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে রাগ করে আকলিমা বাবার বাড়িতে চলে আসেন, এরপর গত ১৯ এপ্রিল রহমতউল্লাহ স্ত্রী আকলিমাকে বেগম কে ফুশলিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন, এর পর থেকেই আকলিমা খাতুন নিখোজ হোন।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে একটি সেপটিক ট্যাংক থেকে দুরগন্ধ বের হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেফটিক ট্যাংক থেকে আকলিমা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ নির্নয়ে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত গৃহবধূর স্বামী রহমতউল্লাহকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে।