সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শেরপুর

শ্রীবরদীতে বজ্রপাতে দুই কৃষক নিহত


সাফিজল হক, শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2024-08-11
শ্রীবরদীতে বজ্রপাতে দুই কৃষক নিহত
বকশিগঞ্জ উপজেলা সাস্থ কমপ্লেক্স

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনাটি উপজেলার সিংগাবড়ুনা ইউনিয়নের নবীনপুর গ্রামে ঘটেছে। মৃত ব্যক্তিরা হলেন,নবীনপুর গ্রামের সিরাজুল হক এর ছেলে মামুন মিয়া (৪০) এবং বগলাকান্দী গ্রামের ফজল হকের ছেলে সাদু মিয়া(৬০),

ঘটনাটি ঘটে ১১ আগস্ট, বিকাল ৫ টার দিকে, স্থানীয় সূত্রে জানা যায় মামুন এবং এবং সাদু মিয়া নবীনপুর গ্রামের মাঠে ফসলের জমিতে কাজ করছিলেন। হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বজ্রপাতের শিকার হন তারা। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই মামুন এবং সাদু মিয়া দুজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশের জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন, পরে মরদেহ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

এই দুর্ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, বর্ষাকালে বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এতে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। স্থানীয় ইউপি চেয়্যারম্যান ফখরুল ইসলাম কালু বলেন জলবায়ু পরিবর্তন এবং বনায়নের অভাবে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তারা কৃষকদেরকে বজ্রপাতের সময় মাঠে কাজ না করার পরামর্শ দিচ্ছেন।