সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা বিভাগীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ শাফায়াত হোসেন

eshomoy.com || 2025-05-03
বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা বিভাগীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৩ মে) রাজধানী ঢাকার মেট্রো রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান। 

এসময় বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিভাগীয় শাখার নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার নেতৃবৃন্দ, ঢাকা বিভাগের আওতাধীন জেলা শাখার সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ০৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালে ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব।’

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স, ২০২৫-এ ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৪৯তম।

২০২৪ সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। এবার ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১। যা গত বছর (২০২৪ সালে) ছিল ২৭ দশমিক ৬৪।