সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

বাংলাদেশ ব্যাংকের পোশাক নির্দেশনায় ৫৪ বিশিষ্টজনের নিন্দা ও শাস্তির দাবি


Ayat

eshomoy.com || 2025-07-26
বাংলাদেশ ব্যাংকের পোশাক নির্দেশনায় ৫৪ বিশিষ্টজনের নিন্দা ও শাস্তির দাবি

বাংলাদেশ ব্যাংকের পোশাক নির্দেশনায় ৫৪ বিশিষ্টজনের নিন্দা ও শাস্তির দাবি

বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি জারি করা একটি নির্দেশনায় নারীদের জন্য ‘শালীন পোশাক’ পরিধানের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ব্যাংকের নারী কর্মকর্তাদের অফিসে উপযুক্ত ও শালীন পোশাক পরিধান করতে হবে। এই নির্দেশনার পরপরই দেশজুড়ে শুরু হয় সমালোচনা।

এই নির্দেশনাকে 'নারীর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ' হিসেবে আখ্যা দিয়েছেন দেশের ৫৪ জন বিশিষ্টজন, যাঁদের মধ্যে রয়েছেন লেখক, শিক্ষক, মানবাধিকার কর্মী ও শিল্পী। তাঁরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, “এটি শুধু পেশাগত স্বাধীনতার পরিপন্থী নয়, বরং এটি নারীর উপর সামাজিক ও সাংস্কৃতিক নিয়ন্ত্রণ চাপানোর একটি চেষ্টা।”

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের নির্দেশনা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। তাঁরা বাংলাদেশ ব্যাংকের এ ধরনের গর্হিত পদক্ষেপের তীব্র নিন্দা জানান এবং যাঁরা এই আদেশের সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত ও শাস্তির দাবি জানান।

বাংলাদেশ ব্যাংক এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।