সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

মালয়েশিয়া যেতে ইচ্ছুক আন্দোলনকারীদের সড়ক অবরোধ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-28
মালয়েশিয়া যেতে ইচ্ছুক আন্দোলনকারীদের সড়ক অবরোধ
কারওয়ানবাজারে সড়ক অবরোধ করেন মালয়েশিয়া যেতে না পারা আন্দোলনকারীরা।

আলোচনার পর কারওয়ান বাজারের সড়ক ছেড়েছেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক আন্দোলনকারীরা। বোয়েসেল বলছে, সংশ্লিষ্ট সব প্রক্রিয়া শেষে নভেম্বরেই প্রথম ধাপে ৫০০ জনকে পাঠানো হবে মালয়েশিয়া।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করেন মালয়েশিয়া যেতে না পারা আন্দোলনকারীরা। ভিসাসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র থাকার পরও মালয়েশিয়া যেতে না পারায় ৫ দফা দাবিতে বিক্ষোভ করেন তারা।


আন্দোলনকারীরা জানান, ২-৩ বছর ধরে অপেক্ষায় থাকলেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়নি তাদের। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আশ্বাসের পরও হচ্ছে না সমাধান।


পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলমের আশ্বাসে, বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল।


আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। আন্দোলন না করে নিয়ম মেনে মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান তারা।


বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘২ অক্টোবর থেকে শুরু হবে ইন্টারভিউ। সব প্রক্রিয়া শেষে নভেম্বরের মধ্যেই মালয়েশিয়া পাঠানো হবে ৫০০ জনকে।’


বোয়েসেল ছাড়া অন্যকোনো মাধ্যমে টাকা লেনদেন না করার আহ্বানও জানান তিনি।