সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

আগামী ১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থা জারি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-08
আগামী ১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থা জারি
সংগৃহীত ছবি

আগামী ১৩ নভেম্বর গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান আছে।

শনিবার (৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা আছে। অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ঢাকা শহরে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য তাদের কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। তারা ফেসবুক পেজে ভিডিও বার্তায় সড়কে ব্লকেডের হুমকিও দিচ্ছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রতিদিনই যখন ঝটিকা মিছিল করার সময় ও প্রস্তুতির সময়, ফ্যাসিবাদী লোকজনদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সব সময় তৎপর আছে।

যদিও নতুন করে কিছু কথাবার্তা ফেসবুক পেজে ছড়ানো হচ্ছে, সেই পেজগুলো গোয়েন্দা নজরদারিতে নেওয়া হয়েছে। 

তিনি জানান, সব বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। পুলিশের সব বিভাগ থেকেই বিশেষ অভিযান সব সময় চলমান থাকে। এ অভিযানের লোকজন সবসময় তৎপর থাকে।

এগুলো নতুন কিছু নয়। পুলিশ সজাগ আছে ২৪ ঘণ্টা, সামনেও সজাগ থাকবে ২৪ ঘণ্টাই। দেশের কল্যাণে জনগণের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ।